অনলাইন সংস্করণ • ইলশে বার্তা
চাঁদপুর, বাংলাদেশ
ইলশে বার্তা
সত্য ও সাহসের ডিজিটাল কণ্ঠস্বর
লাইভ নিউজ
ব্রেকিং নিউজ
মেঘনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ, চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে উপচেপড়া ভিড় • মতলবে প্রশাসনের জাটকা বিরোধী অভিযান অব্যাহত • সারা দেশে অর্থনৈতিক সংস্কার নিয়ে বৈঠক
বিজ্ঞাপন (ADSTERRA HEADER BANNER 728X90)

আমজনতা দল নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনের ডাক তারেকের

স্টাফ রিপোর্টার : নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনের ডাক দিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি। তারেক রহমান বলেন, কী কারণে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি সেটি জানা নেই। ইসি কোনো কারণও উল্লেখ করেনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। একই দিন ইসির চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দল। কমিশন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন (Adsterra Native / In-Article Banner)