সূর্যতরুণ ক্লাব ও সূর্যতরুণ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে মাদ্রাসায় খাদ্য সহায়তা
![]() |
| সূর্যতরুণ ক্লাব ও সূর্যতরুণ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে মাদ্রাসায় খাদ্য সহায়তা বিতরণ |
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি এলাকায় অবস্থিত শামসুল আলম চুন্নু জমাদার দাখিল মাদ্রাসায় এক মাসের খাবার সামগ্রী বিতরণ করেছে সূর্যতরুণ ক্লাব ও সূর্যতরুণ ব্লাড ডোনার ক্লাব।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার বাগানবাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে খাবার সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ খাদ্য সহায়তা কার্যক্রমের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থী ও কর্তৃপক্ষের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য অন্তর্ভুক্ত ছিল।
এ সময় উপস্থিত ছিলেন সূর্যতরুণ ক্লাব ও সূর্যতরুণ ব্লাড ডোনার ক্লাবের অনেক সদস্যরা। তারা বলেন, সমাজের অসহায় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানো তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ এ মানবিক উদ্যোগের জন্য সূর্যতরুণ ক্লাব ও সূর্যতরুণ ব্লাড ডোনার ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহযোগিতা শিক্ষার্থীদের জন্য বড় সহায়ক হবে বলে জানান।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url