মতলব উত্তরে আন্তঃজেলা মোটর সাইকেল চোর আটক

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর শাহ সলেমান লেংটার মাজার এলাকা থেকে চুরি হওয়া ঢাকা মেট্রো ল২৯- ৭৭১১ সিরিয়ালের ইয়ামাহা R15 মোটর সাইকেল স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটক কৃত চোর আব্দুল হামিদ (৪২) আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য। তিনি উপজেলার ব্রাহ্মণচক গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক চুরির ও মাদকের মামলা রয়েছে। মতলব উত্তর থানার মামলা নং ২৯,তাং ১২/০৯/২০২৫,ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড। এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, আটককৃত চোর আব্দুল হামিদ কে তথ্য উদঘাটন করার জন্য জিজ্ঞাডাবাদ করা হচ্ছে। আরও কোন তথ্য বেড়িয়ে আসলে পরে জানিয়ে দেওয়া হবে বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৬২২১৯৯৭০৭