মতলব উত্তর স্পোর্টস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

মতলব উত্তর স্পোর্টস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
সম্রাট সিকদার :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ক্রীড়া উন্নয়ন ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ২০২১ সালে মোঃ শামীম খান প্রতিষ্ঠা করেন মতলব উত্তর স্পোর্টস ক্লাব। গঠনতন্ত্র অনুসরণ করে ২০২৬-২০২৭ সালের মতলব উত্তর স্পোর্টস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

ক্লাবের অনুমোদিত গঠনতন্ত্র অনুসরণ করে আগামী ০২ (দুই) বছরের জন্য এ পূর্ণাঙ্গ কমিটি ২৭ জানুয়ারি মঙ্গলবার অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নাছির খান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইউসুফ সরদার।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আব্দুর রাজ্জাক আকাশ, মোঃ সাদ্দাম হোসাইন, মোঃ একরামুল হক বিল্লাহ ও মোঃ জুয়েল হোসেন মুন্না। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন মোস্তফা ইমন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে হৃদয় আহমেদ শান্ত, কোষাধ্যক্ষ হিসেবে ইমন খান, ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ শাকিল লস্কর, শিক্ষা বিষয়ক সম্পাদক আল-আমিন হোসেন, আইটি সম্পাদক তানভীর হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুমন মন্ডল, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোঃ আব্দুল্লাহ হোসেন, উন্নয়ন সম্পাদক জুবায়ের আহমেদ লিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহিন প্রধান, আইন বিষয়ক সম্পাদক মোঃ রাজু আহমেদ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আঃ রহমান মৃধা।

এছাড়া ক্লাবের কার্যক্রমকে গতিশীল করতে একাধিক সহ-সম্পাদক ও সম্মানিত সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

মতলব উত্তর স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শামীম খান বলেন, “মতলব উত্তর স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এলাকার ক্রীড়াঙ্গনকে সুসংগঠিত করা এবং তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক জীবনের পথে উৎসাহিত করা। আমরা বিশ্বাস করি, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। নবগঠিত কার্যনির্বাহী কমিটি অত্যন্ত যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়েছে। তাদের নেতৃত্বে ক্লাবের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মতলব উত্তর উপজেলার ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”উল্লেখ্য, ২০২১ সালে মো: শামীম খান প্রতিষ্ঠা করেন মতলব উত্তর স্পোর্টস ক্লাবটি মতলব উত্তর উপজেলা ও আশপাশের এলাকায় খেলাধুলার মান উন্নয়ন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। নবগঠিত কমিটির মাধ্যমে ক্লাবের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৬২২১৯৯৭০৭