কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের যৌথ আয়োজনে মহালয়া উৎসব ২১ সেপ্টেম্বর
তাপস চন্দ্র সরকার,কুমিল্লা : < br>
কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়, শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মাতার মন্দির গীতা শিক্ষালয়, চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্র, শ্রী শ্রী গুপ্ত জগন্নাথ মন্দির গীতা শিক্ষালয় ও নিষ্কাম কর্মযোগ গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের যৌথ আয়োজনে শ্রী শ্রী দুর্গোৎসবের পুণ্যময় সূচনা হতে যাচ্ছে মহালয়া উৎসবের মাধ্যমে। এই শুভক্ষণে আসছে ২১ সেপ্টেম্বর রবিবার সকাল ৭টায় নগরীর মনোহরপুরস্থিত শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মাতা মন্দির প্রাঙ্গণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে সকাল ৭টা হতে যথাক্রমে বেদ মন্ত্র পাঠ, শ্রী শ্রী চণ্ডী পূজা, শ্রী শ্রী চণ্ডী পাঠ ও আগমনী গান। সবশেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url