মতলব উত্তরে সংবাদ সংগ্ৰহ করতে গিয়ে ২ সাংবাদিক লাঞ্ছিত


নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে সংবাদ সংগ্ৰহ করতে গিয়ে ২ সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। তাঁরা হলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও মতলব বার্তা নির্বাহী সম্পাদক আলআমিন পারভেজ এবং দৈনিক সংগ্রাম পত্রিকার মতলব প্রতিনিধি দেওয়ান মুরাদুজ্জামান। জানা গেছে,১৭ জুন মঙ্গলবার (বিকেল সাড়ে পাঁচটায়) উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখা গ্ৰামে সরেজমিন সংবাদ সংগ্ৰহ করতে গেলে, এলাকার চিহ্নিত জমির দালাল, বিএনপির নামধারী,(মায়া চৌধুরীর ছেলে দীপু চৌধুরীর সহযোগি) গালিমখা গ্ৰামের ওয়াদুদ ভূইয়া ও সেলিম ভূঁইয়ার নেতৃত্বে ওই সাংবাদিকদের ওপর হামলা চালায়। এমনকি সাংবাদিকদের প্রান নাশের হুমকি দেয়। এ ব্যাপারে মতলব উত্তর থানায় চিহ্নিত জমির দালাল, বিএনপির নামধারী (মায়া চৌধুরীর ছেলে দীপু চৌধুরীর সহযোগি) গালিমখা গ্ৰামের ওয়াদুদ ভূইয়া ও সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ০১৬২২১৯৯৭০৭